মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আফগানিস্তানকে নিজেদের সুবিধার্থে কোনো দেশের ব্যবহার করা উচিত না: মোদি

আফগানিস্তানের মাটি সন্ত্রাস বিস্তারে ব্যবহৃত হতে পারে না বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, কাবুলকে নিজেদের সুবিধার্থে কোনো দেশের ব্যবহার করা উচিত না।

শনিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বার্ষিক অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

মোদি বলেন, আফগানিস্তানের মাটি যেন সন্ত্রাস বিস্তারে এবং সন্ত্রাসী আক্রমণের জন্য ব্যবহৃত না হতে পারে, এটা নিশ্চিত করা জরুরি।

মোদি আরও বলেন, যেসব দেশ সন্ত্রাসীদের ব্যবহার ও সন্ত্রাসবাদ সমর্থন করে, তাদের জানা উচিত, তারাও সন্ত্রাসের শিকার হবে। যেসব প্রতিক্রিয়াশীল দেশ রাজনৈতিক হাতিয়ার হিসেবে সন্ত্রাসীদের ব্যবহার করছে, তাদের বোঝা উচিত, সন্ত্রাসবাদ তাদের জন্যও বড় হুমকি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ