আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের প্রদেশ হেরাতে একদল অস্ত্রধারীর সঙ্গে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের সেনাদের তুমুল লড়াইয়ের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় এ সংঘর্ষ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে।
সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ।
সূত্র জানায়, এ ঘটনায় ইসলামিক আমিরাতের তিনজন নিহত হয়েছেন। যে ঘরে হামলা চালানো হয়েছে, সেটির মালিক দায়েশসংশ্লিষ্ট কেউ।
আফগান তথ্য ও সংস্কৃতি বিভাগের হেরাতপ্রদেশের পরিচালক মাওলানা নাইমুল হক হাক্কানি বলেন, সংঘর্ষে চার অপহরণকারী নিহত হয়েছেন।
সংঘর্ষে বিপুল অস্ত্র, বিস্ফোরণ ও গ্রেনেড জব্দ করা হয়েছে বলে জানান হেরাত শহরের পুলিশ কর্মকর্তা মীর আঘা।










