spot_img
spot_img

চিকিৎসক জাহাঙ্গীর কবিরের চেম্বারে অভিযান; সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

আলোচিত চিকিৎসক জাহাঙ্গীর কবির পরিচালিত দু’টি প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর আফতাব নগর জাহাঙ্গীর কবিরের চেম্বারে অভিযান করে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

তিনি বলেন, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আফতাব নগর হেলথ রেভুলেশন নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করি। এখানে ডা. জাহাঙ্গীর কবিরের চেম্বার রয়েছে। অভিযানকালে অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে আল্টিমেট অর্গানিক লাইফকে সাড়ে তিন লাখ এবং অবৈধভাবে ওষুধ আমদানি করে সরবরাহ ও বাজারজাত করার অপরাধে ইন-মোশন ট্রেডিং ইন্টারন্যাশনালকে এক লাখ টাকাসহ মোট সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ