প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৯-এ সরকার গঠনের পর আমাদের ব্যবসায়ীরা সে যে দলেরই হোক, আমরা কিন্তু ওখানে দল বাছতে যাইনি। যে দলেরই হোক যাতে তারা ব্যবসাটা ব্যবসায়ী হিসেবে করতে পারে, সেই পরিবেশটা কিন্তু আমি সৃষ্টি করে দিয়েছি।
তিনি বলেন, এখন তো হাওয়া ভবন নেই, তাই আপনাদের দেশ ও মানুষের কথা ভাবতে হবে।
গণভবনে বুধবার (২৬ অক্টোবর) সকালে ভোগ্যপণ্য আমদানি ও রপ্তানিতে যুক্ত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, পৃথিবীর উন্নত দেশগুলোতে তাদের ইন্ডাস্ট্রি বন্ধ, তাদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ। আমরা বলেছি আমরা এখানে বন্ধ হতে দেব না; আমার এখানে চালু রাখতে হবে। শ্রমিকদের বেতন, এই যে গার্মেন্টস, তার বেতন তো আমি দিয়ে দিলাম সব। প্রণোদনা প্যাকেজ করলাম, বিশেষ বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করলাম।











