spot_img
spot_img

আগামী রোববার হাটহাজারী মারকাযুত তা’লীম ওয়াত তারবিয়ায় ইসলাহী জোড় ও দু’আ মাহফিল

হাটহাজারী আলীপুরস্থ ভেটেরিনারী রোডের পার্শ্বে প্রতিষ্ঠিত উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণাকেন্দ্র “মারকাযুত তা’লীম ওয়াত তারবিয়াহ”-এর উদ্যোগে অনুষ্ঠিত হবে ইসলাহী জোড় ও দু’আ মাহফিল।

আগামী (৩০ অক্টোবর) রোববার “মারকাযুত তা’লীম ওয়াত তারবিয়াহ” জামে মসজিদ কমপ্লেক্সে বাদ যোহর অনুষ্ঠান শুরু হবে।

মাওলানা মুশতাকুন্নবী’র তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া এবং শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ।

মারকাযুত তা’লীম ওয়াত তারবিয়াহ সূত্রে জানা গেছে, মুসলমানদের ঈমান-আমল, ইয়াক্বীন এবং মুআমালা ও মুআশারাতকে বিশুদ্ধ ও মজবুত করণে আত্মশুদ্ধিমূলক দিক-নির্দেশনা লাভের উদ্দেশ্যে আয়োজিত এই ইসলাহী জোড় ও দু’আ মাহফিলে উত্তর চট্টগ্রামের মাদারেসে কওমিয়ার আসাতেজায়ে কেরাম, তুলাবা, মসজিদের ইমাম ও খতীবসহ সাধারণ মুসলমানগণ শরীক হবেন।

এ প্রসঙ্গে মারকাযুত তা’লীম ওয়াত তারবিয়াহ’র পরিচালক মাওলানা শফিউল আলম বলেন, আখেরী নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, “শেষ যামানায় ঈমান ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতে রাখার চেয়ে কঠিন হবে।” বর্তমানে উক্ত হাদীসের ভবিষ্যদ্বাণীর সত্যতা আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি। বর্তমানে মুসলিম সমাজে ঈমান-আমল, লেনদেন ও মুসলিম চারিত্রিক বৈশিষ্টে ব্যাপক অধোগতি ও দুর্বলতা দেখা যাচ্ছে। তাই ঈমান-আমলের উন্নতি, নফসের ইসলাহ ও আত্মশুদ্ধি লাভের মহান লক্ষ্যে “মারকাযুত তা’লীম ওয়াত তারবিয়াহ”-এর মসজিদ কমপ্লেক্সে মাসিক এই জোড়ের আয়োজন করা হয়েছে। যাতে করে অংশগ্রহণকারীগণ দেশের শীর্ষ আলেমদের কাছ থেকে আত্মশুদ্ধিমূলক বয়ান শ্রবণ করে সেমতে নিজেদেরকে সংশোধনসহ আদর্শ মানবিক ও আমলী যিন্দেগী গড়ে তুলতে পারেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ