spot_img

দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রাম কখনোই সন্ত্রাসবাদ হতে পারে না : জাতিসংঘে পাকিস্তান

গত মঙ্গলবার মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি উচ্চ পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হয়।

এ বিতর্কে গাজ্জা উপত্যকায় বর্বর ইসরাইলি বাহিনীর দ্বারা নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যার নিন্দা জানিয়েছেন জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আকরাম। এছাড়া দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রাম কখনোই সন্ত্রাসবাদ হতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই, আত্মনিয়ন্ত্রণ ও জাতির মুক্তির অধিকার ঘোষণা করা হয়েছে। তাই এই আন্দোলনকে কখনোই সন্ত্রাসবাদের সাথে তুলনা করা যায় না।

গাজ্জা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বর্বরতার বিষয়টি উল্লেখ করে মুনির আকরাম বলেন, ফিলিস্তিনিদের চলমান সংগ্রাম দমন করা সম্পূর্ণ অবৈধ একটি বিষয়।

গাজ্জায় ইসরায়েলি বাহিনীর নৃশংস পদক্ষেপের নিন্দা ও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন আকরাম।

নিরাপত্তা পরিষদকে তিনি বলেন, “ইতিহাস জুড়ে, জাতীয় মুক্তি আন্দোলনকে সন্ত্রাস হিসাবে চিত্রায়ন করেছে ঔপনিবেশিক শক্তিগুলো। এই পরিষদের কয়েকজন তাদের মিত্রদের (ইসরাইল) সুরক্ষার প্রস্তাব দিয়েছে। এরা তো তারাই যারা ফিলিস্তিন বা কাশ্মীর দখল করে সেখানের জনগণকে নিপীড়ন করছে।”

এছাড়াও জাতিসংঘ কর্তৃক গাজ্জায় যুদ্ধ বিরতির প্রস্তাব পাস না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন মুনির।

তিনি বলেন, “আসন্ন ভয়াবহ পরিস্থিতির জন্য তারাই দায়ী হবে, যারা এই সংঘাত দীর্ঘায়িত করতে অবদান রাখছে।”

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজ্জা উপত্যকা জুড়ে চলমান দখলদার বাহিনীর বোমা হামলায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৬ হাজার ৫৪৬ জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ