spot_img
spot_img

জুমাদাল উলা মাস শুরু আজ

বাংলাদেশের আকাশে গতকাল ১৪৪৪ হিজরি সনের জুমাদাল উলা মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ শনিবার (২৬ নভেম্বর) থেকে পবিত্র জুমাদাল উলা মাস গণনা করা হবে।

গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় ১৪৪৪ হিজরি সালের পবিত্র জুমাদাল উলা মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জুমাদাল উলা মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ