spot_img

যুদ্ধবিরতির তৃতীয় দিনে ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

ইসরাইলের-ফিলিস্তিন সাময়িক যুদ্ধবিরতির তৃতীয়দিনে ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ১৩ জন ইসরাইলি নাগরিক এবং বাকী ৩ বিদেশি।

রোববার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে তাদেরকে রেড ক্রসের হাতে তুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

ইসরাইল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, ১৪ ইসরাইলি ও ৩ জন বিদেশী জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি সূত্র জিম্মি মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, অন্তত ১৩ জন জিম্মিকে বর্তমানে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। যাদের মধ্যে ৯জন শিশু এবং একজন দ্বৈত মার্কিন নাগরিক আছেন বলে ধারনা করা হচ্ছে।

সূত্রটি জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত জিম্মিদের মধ্যে আরও ৩জন থাই নাগরিক এবং একজন ইসরাইলি রাশিয়ান রয়েছে। তবে রাশিয়ানের মুক্তির বিষয়টি আলাদা এক চুক্তির অংশ ছিল। যে চুক্তিতে সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

প্রায় ছয় সপ্তাহ ধরে ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ চলার পর সাময়িক বিরতি দিয়ে বন্দী বিনিময় করতে রাজি হয়েছে হামাস ও ইসরাইল। শুক্রবার (২৪ নভেম্বর) থেকে এই চুক্তি কার্যকর হয়। একই দিন গাজ্জা থেকে মুক্তি পায় ২৪ জন।

ইসরাইল মানবিক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় দ্বিতীয় দিনে জিম্মি মুক্তি দিতে বিলম্ব করে হামাস।

ইসরাইল ত্রাণবাহী ট্রাকগুলোকে উত্তর গাজ্জায় প্রবেশ করতে দেয়নি। যদিও পরে ১৩ ইসরাইলি জিম্মির বিনিময়ে ৩৯ জন ফিলিস্তিনি মুক্তি পেয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ