spot_img
spot_img

প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম শক্তি হয়ে উঠবে: প্রধানমন্ত্রী

দেশের প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, স্বনির্ভর প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে খামারিদের প্রশিক্ষণ, সহজশর্তে ঋণ, উন্নত প্রযুক্তি ও ন্যায্যমূল্য নিশ্চিতসহ প্রয়োজনীয় সব সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে সক্ষম হলে স্বনির্ভর অর্থনীতি গড়া কঠিন কোনো বিষয় নয়। এজন্য সুষ্ঠু পরিকল্পনা ও সদিচ্ছা প্রয়োজন।

সরকার প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গবাদিপশুর রোগপ্রতিরোধ ও চিকিৎসাসেবা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে চেষ্টা করছে সরকার। প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। খামার সম্প্রসারণে খামারিদের সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পুষ্টির নিরাপত্তা ও মেধাসমৃদ্ধ জাতি গঠনে সরকার চেষ্টা করছে। মেধাসমৃদ্ধ জাতি গঠনে প্রাণিজ আমিষ অন্যতম পূর্বশর্ত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ