spot_img
spot_img

পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী

পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিয়ে পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বল প্রয়োগ করে বর্তমান সরকার কোনো হত্যাকাণ্ড ঘটায়নি। বরং বিএনপির নেতাকর্মীরা হত্যার শিকার হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কোনো আধিপত্যবাদী শক্তির সহায়তা নিয়ে দেশের মাটিতে পা রাখতে পারবেন না পলাতক শেখ হাসিনা।

সরকারের উন্নয়নকাজ বাধাগ্রস্ত করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলমান রয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ