spot_img
spot_img

মানবপ্রণীত আইন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ইসলামী আইন মানুষের মর্যাদা রক্ষা করে: মাওলানা খালিস

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতার জারি করা ফরমান পবিত্র কুরআন ও নবীজির হাদিসের ভিত্তিতে প্রণীত বলে মন্তব্য করেছেন দেশটির পরিবেশ সুরক্ষা অধিদপ্তরের প্রধান মাওলানা মতিউল হক খালিস।

ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতার জারি করা ফরমানগুলোর গুরুত্ব ও প্রভাব নিয়ে আয়োজিত এক সচেতনতামূলক সভায় তিনি এ কথা বলেন।

মাওলানা খালিস বলেন, শৃঙ্খলা, স্থিতিশীলতা ও সমাজের সংস্কার প্রতিষ্ঠায় প্রতিটি মানবসমাজের জন্য আল্লাহর দেওয়া বিধান প্রয়োজন। মানবপ্রণীত আইনভিত্তিক ব্যবস্থাগুলো সামাজিক বিচ্যুতি ও বিশৃঙ্খলার পথ তৈরি করে। অন্যদিকে ইসলামী আইন মানুষের মর্যাদা ও সুনাম রক্ষা করে।

তিনি শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতার ফরমান মেনে চলার গুরুত্ব তুলে ধরে বলেন, বৈধ আমীরের আনুগত্য করা সবার জন্য বাধ্যতামূলক।

সূত্র : হুররিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ