spot_img
spot_img

নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ ৪ জন কারাগারে

সিলেটে আটক নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির দুই ভাই ও ছেলেসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে হাজির করা হয়।

এ সময় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পরে আসামিদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) ভোরে সিলেটের একটি হোটেল থেকে আটক করা হয় নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, বদির ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেনকে। শাওন আরমান নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহ-সভাপতি।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ