spot_img
spot_img

রেলক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কা; নিহত ২

নারায়ণগঞ্জ নগরের ১ নম্বর রেলগেট (ফলপট্রি) এলাকায় রেলক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।

রোববার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান।

এদিন সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন নারায়ণগঞ্জ স্টেশনের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে তাদের বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন নারায়ণগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছিল। নগরের ১ নম্বর রেলগেট এলাকায় লেভেল ক্রসিংয়ে পৌঁছালে রেললাইনের উপর আনন্দ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের দু’জনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও প্রায় ৪ থেকে ৫ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ