spot_img
spot_img

ছাত্রশিবিরের নতুন সভাপতি সাদ্দাম, সেক্রেটারি সিবগাতুল্লাহ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল (সাধারণ সম্পাদক) মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের সদস্যদের ভোটের ভিত্তিতে সংগঠনটির ২০২৬ মেয়াদে নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে তাঁকে নির্বাচিত করা হয়।

শিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ এর আগে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং ক্রমান্বয়ে কেন্দ্রীয় শিক্ষা, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। জুলাই গণঅভ্যুত্থানে বিশেষ ভূমিকার জন্য তিনি বারবার আলোচনায় আসেন।

নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সর্বশেষ দলটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ