সোমবার | ১৫ ডিসেম্বর | ২০২৫

মিয়ানমার সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি সেনাবাহিনীর

নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। ব্যবস্থা নেওয়া না হলে বাহিনীর পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারকে হুমকিও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন এই হুমকি দিয়েছেন।

গত বছরের নভেম্বরে নির্বাচনে বিজয়ী হয় সু চির দল এনএলডি। ফল ঘোষণার পর থেকেই দেশটির সেনাবাহিনী ভোট জালিয়াতির অভিযোগ তুলে আসছে।

সেনাবাহিনী অবশ্য অভ্যুত্থানের সম্ভাবনা নাকচ করে দিয়েছে।

জ মিন তুন বলেছেন, আমরা সুপ্রিম কোর্টে যাওয়াসহ সম্ভাব্য সব পদক্ষেপ নেব।

সু চির দল এনএলডির মুখপাত্র মাইও নাইয়ান্ত রয়টার্সকে জানিয়েছেন, ভোটে কোনো জালিয়াতি হয়েছে কিনা এটি দেখার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। অবশ্য এ ব্যাপারে কমিশনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: সাউথ এশিয়ান মনিটর

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img