বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আর কখনো সন্ত্রাসী রাজনীতি চলতে দেওয়া হবে না। ছাত্রদল একটি আদর্শিক ও গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসেবে শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘দেশের শিক্ষাঙ্গনে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না। ছাত্রদের মধ্যে ভীতি নয়, গণতান্ত্রিক চেতনা গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে হলে নারী নেতৃত্বকে সামনে আনতে হবে এবং তাদের অধিকার নিশ্চিত করতে হবে।’
জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভর সভাপতিত্ব সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন, যুগ্ম সম্পাদক আল মামুন, এস এম রাকিবুল ইসলাম আকাশ, সিরাজুর রহমান খান সজিব প্রমুখ।











