ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেছেন, সন্ত্রাসীরা যত শক্তিশালীই হোক, সে যেই হোক, পুলিশের হাত থেকে রক্ষা পাবে না।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় রাজধানীর গুলশান-২ নম্বর চত্বরে ঢাকা মহানগর এলাকার রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা তদারকি সংক্রান্ত এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
রেজাউল করিম মল্লিক বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। নগরবাসীর জীবনযাত্রা স্বাভাবিক রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি বলেন, যারা আইশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করবে, যেকোনো মূল্যে তাদের আইনের আওতায় আনা হবে।









