spot_img
spot_img

নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন খালেদা জিয়া

আগামী নির্বাচনে সাফল্যের জন্য দলের নেতাকর্মীদের ঐকবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতো দিনের সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়।”

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, “বাংলাদেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে দেশ ও জাতির স্বার্থে আমাদের কাজ করতে হবে।”

তিনি বলেন, “দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। ”

পতিত সরকার গণঅভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করার গভীর ষড়যন্তে লিপ্ত রয়েছে উল্লেখ করে তিনি সবাইকে নিয়ে এই চক্রান্ত ব্যার্থ করে দিতে আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ