সোমবার | ১৫ ডিসেম্বর | ২০২৫

রমজানকে ঘিরে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রুখে দিতে হবে : খেলাফত মজলিস

খেলাফত মজলিসের নেতারা বলেছেন, রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও দৌরাত্ম্য এখনই রুখে দিতে হবে। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের সভায় নেতারা এসব কথা বলেন।

সভায় নেতারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি জনগণকে চরম নিরাপত্তাহীনতায় ভোগাচ্ছে। গত সপ্তাহজুড়ে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম হঠাৎ করে বেড়ে যাওয়া কোন স্বাভাবিক ঘটনা নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসন এই ক্ষেত্রে বারবার ব্যর্থতার পরিচায় দিচ্ছে।

নেতারা আরও বলেন, খুনি হাসিনার বিচার ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ত্বরান্বিত করতে না পারলে সবাইকে খেসারত দিতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

দলের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, বায়তুলমাল সম্পাদক আলহাজ, আবু সালেহীন, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, অধ্যাপক মাওলানা আজিজুল হক, আলহাজ নুর হোসেন, আবুল হোসেন, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, আমির আলী হাওলাদার, এডভোকেট মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img