spot_img

আফগান বাহিনীর ৩৬ সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের

পাক-আফগান সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ অব্যাহত রয়েছে। আফগান বাহিনী পাকিস্তানের একাধিক চেকপোস্টের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করার পর, ইসলামাবাদ পাল্টা হামলায় ৩৬ জন আফগান তালেবান সদস্যকে হত্যার দাবি করেছে। একইসঙ্গে সংঘাতে নিজেদের দুই সেনাসদস্য নিহত হওয়ার বিষয়টিও স্বীকার করেছে পাকিস্তান।

আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, আফগান বাহিনী সফলভাবে পাকিস্তানের একাধিক চেকপোস্ট নিজেদের আয়ত্তে নিয়েছে। তিনি নিশ্চিত করেন যে, এই প্রতিরোধ সংঘাতে বেশ কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। আফগান সরকারের বলছে, দেশের সীমানা রক্ষার্থেই তারা এই জোরালো প্রতিরোধ গড়ে তুলেছে।

আফগান বাহিনীর এই চেকপোস্ট দখলের খবরের পর পাকিস্তানের পক্ষ থেকে হতাহতের নতুন পরিসংখ্যান দেওয়া হয়। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন, পাকিস্তানি সামরিক বাহিনীর পাল্টা অভিযানে এখন পর্যন্ত ৩৬ জন আফগান সদস্য নিহত হয়েছেন। তবে এই বিবৃতির মাঝেই তিনি স্বীকার করে নেন যে, আফগান বাহিনীর সাথে সংঘর্ষে পাকিস্তানের দুই সেনাসদস্য নিহত এবং আরও অন্তত তিনজন আহত হয়েছেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আফগান বাহিনীর এই তৎপরতাকে ‘বিনা উসকানিতে গোলাগুলি’ আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেছেন, পাকিস্তান এর কঠোর ও কার্যকর জবাব দিচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সূত্র: বিবিসি উর্দু

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ