spot_img
spot_img

আফগানিস্তানের হামলা বন্ধে মুসলিম বিশ্বের সহায়তা চেয়েছে পাকিস্তান

ইমারাতে ইসলামিয়ায় বিমান হামলা চালিয়ে বেসামরিক নাগরিক হত্যায় পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে আফগান সেনারা। পাল্টা পাল্টি এ হমলার মধ্যে আফগানিস্তানের হামলা বন্ধে হস্তক্ষেপ করতে সৌদি আরবসহ একাধিক মুসলিম দেশের সাথে যোগাযোগ করেছে পাকিস্তান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মস্কো নিউজ ও আল-হাদা মিডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব, ওমান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করে মধ্যস্থতার উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন, যাতে আফগান বাহিনীর পরবর্তী হামলা ঠেকানো যায়।

উল্লেখ্য, নিজেদের নাগরিকদের রক্তের প্রতিশোধ নিতে ইমারাতে ইসলামিয়া পূর্ব ও দক্ষিণাঞ্চলে কল্পিত ডুরান্ড লাইনের বরাবর পাকিস্তানের স্থাপনা ও ঘাঁটিগুলোর ওপর বড় ধরনের হামলা চালায়। এতে ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয় এবং ২৩টি মরদেহ উদ্ধার করা হয়।

পাল্টা এই হামলায় পাকিস্তানের দুটি বড় ঘাঁটি- যার আওতায় ১৯টি পোস্ট ছিল, তা সম্পূর্ণ ধ্বংস করা হয়। আরও চারটি পোস্ট গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আফগান বাহিনী জব্দ করে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ