পাকিস্তানের সাবেক সেনা কর্মকর্তা আদিল রাজা জানিয়েছেন, আফগানিস্তান থেকে নিক্ষেপ করা ড্রোন ইসলামাবাদের কাছে পাকিস্তানি সামরিক শাসকদলের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় তিনি এ কথা জানান।
তিনি আরও জানান, আফগানিস্তান থেকে উড্ডয়ন করা এই ড্রোনগুলো পাকিস্তানের সীমার মধ্যে প্রবেশ করে হামলা চালিয়েছে।
রাজা বলেন, আঘাতের লক্ষ্যবস্তু হিসেবে যে স্থানগুলো চিহ্নিত ছিল, তার মধ্যে ছিল জামরুদ সামরিক ঘাঁটি, নওশেরা দুর্গ, স্বাবির একটি পুলিশ স্টেশন এবং ইসলামাবাদের কাছে একটি পারমাণবিক শক্তি কেন্দ্র।
গত রাতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, পাকিস্তানের বিমান হামলার প্রতিক্রিয়ায় ইসলামাবাদ ও খাইবার পাখতুনখওয়াতে সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সূত্র: হুরিয়াত রেডিও











