spot_img
spot_img

পাক-আফগান চলমান যুদ্ধ : সৌদি ও তুরস্কের সঙ্গে কথা বলেছে পাকিস্তান

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার চলমান যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পৃথকভাবে কথা বলেছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক পরিস্থিতি এবং বিশেষ করে আফগানিস্তান-পাকিস্তানের মধ্যকার সীমান্ত ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়েই এসব আলোচনা হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসহাক দার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানকে আফগানিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে দেওয়া ”কঠোর” প্রতিক্রিয়া সম্পর্কে অবহিত করেছেন।

তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিজেদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য “অপারেশন গজব লিল হক”-এর অধীনে সফল ও লক্ষ্যভিত্তিক সামরিক অভিযান পরিচালনা করেছে।

দুই পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। পাশাপাশি তারা একমত হয়েছেন যে, এ পরিস্থিতিতে পারস্পরিক ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা হবে।

এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গেও চলমান সংঘাত নিয়ে টেলিফোনে কথা বলেছেন। ইসহাক দারের দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য প্রকাশ করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসহাক দার হাকান ফিদানকে বলেছেন, আফগানিস্তানের পক্ষ থেকে হওয়া হামলার জবাবে পাকিস্তানি বাহিনী উপযুক্ত প্রতিক্রিয়া দিয়েছে।

মন্ত্রণালয় আরও বলেছে, দুই নেতা অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন এবং পরিবর্তিত পরিস্থিতি নিয়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছেন।

সূত্র : বিবিসি পশতু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ