সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে আরও তিন হাজার ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৪৫ হাজার ১৮৬ জনে।
রোববার (২৭ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
ওয়েবসাইটটির তথ্যমতে, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২ লাখ ২৯ হাজার ৬৭০ জন রোগী। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ কোটি ১২ লাখ ৩৭ হাজার ১৮৬ জনে।
এছাড়া করোনা থেকে একদিনে সুস্থ হয়েছেন ১০ লাখ ৭৯ হাজার ৯১০ জন। এনিয়ে বিশ্বে করোনা থেকে মোট সেরে উঠেছেন ৪১ কোটি ৫৩ লাখ ১৯ হাজার ৭০৩ জন।











