spot_img

সাত দশকের বেশি সময় ধরে বিশ্ব ফিলিস্তিনিদের দুর্দশার উপেক্ষা করে গেছে: কাতার

ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাত দশকের দখলদারিত্ব এবং বর্বরতাকে হেলাফেলা করার কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর সমালোচনা করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি।

তিনি বলেন, সাত দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক অঙ্গনের বেশিরভাগ দেশ লাখ লাখ ফিলিস্তিনির দুর্ভোগ-দুর্দশার বিষয়টি উপেক্ষা করে গেছে। ফিলিস্তিনি জনগণ এবং এ অঞ্চলের মানুষের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায় ন্যায়-নিষ্ঠতা দেখাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

শনিবার (২৬ মার্চ) কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ২০তম দোহা ফোরামের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন।

কাতারের আমীর বলেন, ইহুদিবাদী ইসরাইল সরকারের সমালোচনা করার অর্থ এই নয় যে, ইহুদি-বিরোধী অবস্থান নেয়া। কিন্তু এখন যে ব্যক্তিই ইসরাইলের বিরোধিতা করে তার উপর ইহুদি বিরোধিতার অভিযোগ আনা হয়। এই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকৃত ইহুদিবাদ এবং বর্ণবাদবিরোধী লড়াইয়ের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ