ইউক্রেনে হামলা বন্ধ ও সেনা প্রত্যাহার করলে রাশিয়ার নিষেধাজ্ঞা উঠতে পারে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।
তিনি বলেন, রাশিয়া যদি ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করে নেয় এবং আর আগ্রাসন না চালায়, তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।
সানডে টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি একথা বলেছেন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট যদি আবার হামলা করেন তাহলে এসব নিষেধাজ্ঞাও আবার ফিরে আসবে। রাশিয়া আবারো ইউক্রেনে উচ্চাকাঙ্ক্ষী হামলা চালাবে এমন ইঙ্গিত এখনো বিদ্যমান।
তিনি বলেন, সম্ভাব্য শান্তি আলোচনায় সহায়তার জন্য ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ‘নেগোশিয়েশনস ইউনিট’ প্রতিষ্ঠা করেছে।











