রাশিয়ার শাসক পরিবর্তন করার আকাঙ্খা থেকে হটেছে আমেরিকা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের মন্তব্য স্পষ্ট করে ব্যাখা করেন।
রোববার (২৭ মার্চ) জেরুসালেম সফরকালে ররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, রাশিয়ায় বা অন্য কোথাও শাসন পরিবর্তনের কৌশল আমাদের নেই।
এর আগে পোল্যান্ড সফরকালে বাইডেন বলেছিলেন ‘ক্ষমতায় থাকতে পারবেন না পুতিন।’ বাইডেন এর এ বক্তব্যের তীব্র সমালোচনা করে রাশিয়া।
এ বিষয়ে ব্লিঙ্কেন বলেন, প্রেসিডেন্ট বাইডেন গত রাতে যে বিষয়টি তুলে ধরেছেন সেটি খুব সহজ। তিনি বোঝাতে চেয়েছেন প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেন বা অন্য কারো বিরুদ্ধে যুদ্ধ বা আগ্রাসন চালানোর ক্ষমতা দেওয়া যাবে না। আমরা বারবারই বলে আসছি, রাশিয়ায় বা অন্য কোথাও শাসন পরিবর্তনের কৌশল আমাদের নেই।











