spot_img

রাতে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিটি স্ক্যানের জন্য আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার রাত আটটায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হবে।

এর আগে গতকাল রাত ১১টার দিকে খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তার বাসায় যান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রাত পৌনে দুইটার দিকে খালেদা জিয়ার বাসা থেকে বের হন তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ