spot_img
spot_img

ভারতে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ নিহত ১১

ভারতের তামিল নাডুর একটি মন্দিরে রথযাত্রার মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।

বুধবার (২৭ এপ্রিল) ভোরের দিকে রাজ্যটির থাঞ্জাবুর জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, কালিমেদুর আপ্পার মন্দির থেকে রথ যাত্রা বের হয়। রথ যাত্রায় অংশ নেওয়া লোকজন শক্তিশালী বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসলে এ ঘটনাটি ঘটে।।

সূত্র: এনডিটিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ