spot_img

পাকিস্তানের সাথে শক্তিশালী সামরিক সম্পর্ক স্থাপন করতে চায় চীন

চীন পাকিস্তানের সাথে শক্তিশালী সামরিক সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। বুধবার (২৬ এপ্রিল) পাক সেনাপ্রধান জেনারেল সাইয়েদ আসিম মুনিরের সাথে এক বৈঠকে চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ঝাং ইউক্সিয়া এই আগ্রহের কথা জানান।

তিনি বলেন, চীন পাকিস্তানের সাথে শক্তিশালী সামরিক সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আমরা তাদের সাথে যৌথভাবে কাজ করতে চাই।

ইউক্সিয়া আরো বলেন, চীন পাকিস্তানের সর্বকালীন কৌশলগত সহযোগী ও পরীক্ষিত বন্ধু। আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন যেভাবেই হোক না কেনো, প্রতিবেশীর রাজনীতিতে চীন সর্বদা পাকিস্তানকে প্রাধান্য দিবে।

অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়, বুধবার (২৬ এপ্রিল) সকালে সামরিক বৈঠকের উদ্দেশ্যে ৪দিনের সফরে বেইজিং গিয়ে পৌঁছেছেন পাক সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির।

চীনের প্রধান সামরিক হেডকোয়ার্টার পিপলস লিবারেশন আর্মিতে তিনি আগমন করলে গার্ড অব অনার দিয়ে তাকে অভ্যর্থনা জানানো হয়।

বৈঠকে চীনের সাথে পাকিস্তানের পারস্পরিক নিরাপত্তা, স্বার্থ ও সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা বজায় রাখতে যৌথভাবে কাজ করার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ