spot_img
spot_img

নুসিরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় শিশুসহ শহীদ ৮

ফিলিস্তিনের গাজ্জার নুসিরাত শরণার্থী শিবিরে ইসরাইলি বোমা হামলায় নারী ও শিশুসহ আট জন শহীদ হয়েছে। শনিবার (২৭) সকালে ইসরাইলি সেনাবাহিনীর দুটি পৃথক বোমা তারা শহীদ হন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, নুসিরাতের সুলতান পাড়ায় ইরসাইলের বোমা হামলায় প্রাণ হারিয়েছেন চার জন। তাদের মধ্যে একজন শিশু।

আর একই ক্যাম্পের আরেকটি বাড়িতে হামলার ঘটনায় আরও চারজন নিহত হন। এই হামলায় আহত হন আরও প্রায় ৩০ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ