spot_img

আবারো তিন দিনের রিমান্ডে মাওলানা রফিকুল ইসলাম মাদানী

মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আরো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ মে) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর ভার্চুয়াল আদালতে তার এ রিমান্ড মঞ্জুর হয়।

এদিন ভার্চুয়ালি কারাগার থেকে রফিকুলকে আদালতে হাজির দেখানো হয়। এরপর পল্টন থানার মামলায় তাকে গ্রেফতার দেখানোপূর্বক সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে শুনানি শেষে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ২২ এপ্রিল ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের ভার্চুয়াল আদালতে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় মাওলানা রফিকুল ইসলাম কারাগারে ছিলেন। তাকে ভার্চুয়ালি আদালতে উপস্থিত দেখানো হয়। এর পর আদালত এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

পরে তার ১০ দিনের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষ বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ