সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় যেতে বিএনপি আবারও অন্ধকার চোরাগলি খুঁজে বেড়াচ্ছে। তারা দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। জনগণ এখন বুঝে গেছে বিএনপির নেতিবাচক রাজনীতিই বিএনপিকে গ্রাস করে ফলেছে।
বৃহস্পতিবার (২৬ মে) সচিবালয়ে তার দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি ‘জ্বালাও-পোড়াও’ রাজনীতি শুরু করলে আওয়ামী লীগ তাকে রাজপথে মোকাবিলা করতে তৈরি আছে।
তিনি আরও বলেন, দেশ ও দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন নিয়ে কোন চিন্তা-ভাবনা করে না বিএনপি, তারা নিজেদের নিয়েই ভাবেন—কীভাবে ক্ষমতায় যাবেন এবং সেই ষড়যন্ত্রেই লিপ্ত।










