spot_img

ইমরান খানের দলের খেলা শেষ : মরিয়ম নওয়াজ

পাকিস্তান মুসলিম লীগ (পিএমএলএন) এর সহ-সভাপতি ও নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে উদ্দেশ্য করে বলেছেন, তার দলের সিনিয়র সদস্যদের দেশত্যাগের পর ‘খেলা শেষ (গেম ওভার)’।

গতকাল শুক্রবার (২৬ মে) পাঞ্জাব প্রদেশের বিহারি শহরে আয়োজিত পিএমএল-এনের যুব সম্মেলনে তিনি এ কথা বলেন।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) থেকে নেতানেত্রীদের পদত্যাগের হিড়িক লাগার পরিপ্রেক্ষিতে ইমরানের রাজনৈতিক ক্যরিয়ার শেষ বলেও মন্তব্য করেন মরিয়ম। এসময় ইমরানের গ্রেফতারের পর দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ প্রতিবাদের কঠোর সমালোচনা করেন তিনি।

গত ৯ মে থেকে এ পর্যন্ত ৭০ জনের বেশি নেতা ইরমানকে ছেড়ে গেছেন উল্লেখ করে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম বিদ্রূপ করে বলেন, পিটিআই ছাড়তে লম্বা সারি পড়ে গেছে!

সূত্র : দ্য ডন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ