spot_img

আইয়ুব খানের নাতি ওমর আইয়ুবকে দলের মহাসচিব করলেন ইমরান খান

পাকিস্তানে চলছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকে ইনসাফের ওপর নজিরবিহীন দমন নিপীড়ন। সেনাবাহিনীর চাপে ইতোমধ্যে দলে ছেড়েছেন মহাসচিব আসাদ ওমরসহ অনেক সিনিয়র নেতা।

গ্রেপ্তারের পর জেল থেকে বের হয়ে একেরপর এক সংবাদ সম্মেলন করে দলের পদ ছাড়েন নেতারা।

এদিকে আজ (২৭ মে) দলের সহকারী মহাসচিব ওমর আইয়ুব খানকে মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। ওমর আইয়ুব খান পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খানের নাতি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ