spot_img
spot_img

ইসরাইলের নতুন প্রধানমন্ত্রীও ভূমিখেকো: হামাস

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগের শাসকদের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের কোনো পার্থক্য নেই বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু এ কথা বলেন।

পশ্চিমতীরে ইহুদিবাদী উপশহর নির্মাণের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ইসরাইলের নয়া প্রধানমন্ত্রীও তার পূর্বসূরিদের মতো ফিলিস্তিনিদের আরও বেশি ভূমি দখল করতে চায়।

তিনি আরও বলেন, বেনেত এরই মধ্যে বাস্তবে প্রমাণ করেছেন তিনি তার পূর্বসূরিদের চেয়ে আলাদা নন।

হামাস মুখপাত্র বলেন, পশ্চিমতীরের সর্বত্র গণপ্রতিরোধ ও ইন্তিফাদা জোরদার করাই হচ্ছে দখলদারদের আধিপত্য ও উপশহর নির্মাণ পরিকল্পনা ঠেকানোর সর্বোত্তম উপায়।

হামাস মুখপাত্র আরও বলেন, পশ্চিমতীরে ইহুদিবাদী উপশহর নির্মাণের আরও ৩১টি প্রকল্প অনুমোদন করেছে ইহুদিবাদী ইসরাইলের মন্ত্রিসভা। এ থেকে প্রমাণিত হয় ইসরাইলের নাফতালি বেনেতের সরকার উগ্রপন্থী এবং তারাও ফিলিস্তিনি ভূমি গ্রাস ও প্রকৃত বাসিন্দাদের উৎখাতের নীতিতে বিশ্বাসী।

প্রসঙ্গত, গত বুধবার ইসরাইলের মন্ত্রিসভা পশ্চিমতীরে ৩১টি ইহুদি উপশহর নির্মাণের প্রকল্প অনুমোদন করেছে। ক্ষমতা গ্রহণের পর নাফতালি বেনেতের মন্ত্রিসভা এই প্রথম এ সংক্রান্ত বিল অনুমোদন করল।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ