spot_img

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ; বাইকারদের সড়ক অবরোধ

পদ্মা সেতুতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মোটরসাইকেলের চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সেতু বিভাগ।

সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়।

এর প্রেক্ষিতে আজ দুপুরে জাজিরা প্রান্তে সড়ক অবরোধ করেছে বাইকাররা। এতে পদ্মা সেতুতে যান চলাচল সাময়িক সময়ের জন্য ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলাবাহিনীর হস্তক্ষেপে সড়ক ছেড়ে দেন বাইকাররা। সঙ্গে সঙ্গেই যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

বর্তমানে সড়কের পাশে অবস্থান নিয়েছেন বাইকাররা। তারা জানান, চাকরি-ব্যবসার কাজে তাদের প্রতিদিন ঢাকায় যাতায়াত করতে হয়। কিন্তু আজ সোমবার সকাল থেকে মোটরসাইকেল চালকদের পদ্মা সেতুতে উঠতে দেওয়া হচ্ছে না। এতে চাকরিজীবীরা চাকরিতে যোগ দিতে পারছেন না। যারা ব্যবসা করেন তারাও ব্যবসার কাজে ঢাকা যেতে পারছেন না। এতে করে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ