spot_img
spot_img

বন্যাদুর্গতদের মাঝে খিদমাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

খিদমাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটের বানভাসি মানুষের নিকট আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৫টি পয়েন্টে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে এই ত্রাণ তৎপরতা চালিয়েছে তারা।

আজ সোমবার (২৭ জুন) সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার গহরা নোয়াপাড়া সহ বিভিন্ন পয়েন্টে পানিবন্দি ক্ষতিগ্রস্থ মানুষের খিদমাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ত্রান বিতরণ কার্যক্রম চলে।

খিদমাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী এই মহত কাজে সাড়া দেয়া সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এছাড়াও ত্রান বিতরণে পুরো সময় সঙ্গ দিয়েছেন খিদমাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সমন্বয়কারী মুফতি ইব্রাহীম হোসাইন, মাওলানা আব্দুল ওয়াহ্হাব হবিগঞ্জী, মাওলানা ফয়সাল মাহমুদ সহ সিলেটের কয়েক জন তরুণ আলেম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ