spot_img
spot_img

করোনা: বিশ্বে ৯৭ জনের মৃত্যু; শনাক্ত ১৩ হাজার

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৬১২ জন।

মঙ্গলবার (২৭ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৬ জনের মৃত্যু হয়েছে থাইল্যান্ডে। আক্রান্তের দিক থেকে শীর্ষে দক্ষিণ কোরিয়া। দেশটিতে ৬ হাজার ৬০১ জন আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া আমেরিকায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৯৪ জন এবং মারা গেছেন ২৭ জন। মেক্সিকোতে আক্রান্ত ৪৯০ জন এবং মারা গেছেন সাতজন। রোমানিয়ায় আক্রান্ত হয়েছে ৫৮৬ জন এবং মারা গেছেন নয়জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৬৬৩ জন। এর মধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৯৪ হাজার ৫৬১ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৩৩ লাখ ৫৬ হাজার ৯২ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ