spot_img
spot_img

ওয়াগনার গ্রুপের বিদ্রোহে আমেরিকা-ন্যাটোর সম্পৃক্ততা নেই: বাইডেন

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রুশ সেনাবাহিনীর ভাড়াটে আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের বিদ্রোহে আমেরিকা বা সামরিক জোট ন্যাটোর কোনো সম্পৃক্ততা নেই।

মঙ্গলবার (২৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বাইডেন বলেছেন যে ওয়াগনার যোদ্ধারা মূলত ভেতরগত কোনো দ্বন্দ্বের কারণে এই বিদ্রোহ করেছে। এর সাথে আমেরিকা বা তার মিত্রদের কোনো সম্পৃক্ততা নেই।

তবে প্রেসিডেন্ট বলেন, এ বিদ্রোহের ফলাফল কী হতে পারে, তা অচিরেই প্রকাশ পেতে পারে।

বাইডেন বলেন, তিনি জুমের মাধ্যমে একটি ভিডিও কলে মিত্রদের সাথে কথা বলেন, সেখানে তারা এ ব্যাপারে সম্মত হয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিদ্রোহের জন্য আমেরিকা বা ন্যাটোকে দোষারোপ করা ঠিক হবে না।

তিনি আরো বলেন, রাশিয়াতে যাই ঘটুক না কেন, যুক্তরাষ্ট্র রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকেই সমর্থন দিয়ে যাবে।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ