spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (২৬ জুন) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (২৭ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৩০৯৫ পিস ইয়াবা, ১২৩.৩ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন ও ৯ কেজি ৯২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ