spot_img
spot_img

সবদিক দিয়ে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় সেনারা: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সম্মুখভাগের সবদিক দিয়ে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এটি একটি খুশির দিন। সেনাদের জন্য প্রত্যাশা, এমন দিন আরও আসুক।

সোমবার (২৬ জুন) সেনাদের সঙ্গে সাক্ষাতের পর এক ভিডিও বার্তায় জেলেনস্কি এই দাবি করেন। লড়াইয়ের মূলকেন্দ্র দোনেৎস্ক অঞ্চলে গিয়ে সেনাদের হাতে পদকও তুলে দেন তিনি।

জেলেনস্কি বলেন, এটি ব্যস্ত একটি দিন ছিল। অনেক আবেগ আমাদের যোদ্ধাদের পুরস্কৃত করে, ব্যক্তিগতভাবে তাদের ধন্যবাদ জানিয়ে এবং তাদের সঙ্গে হাত মিলিয়ে আমি সম্মানিত।

তিনি বলেন, আজকে আমি এমন জায়গায় ছিলাম, যেখানে এসব অস্ত্র আমাদের আরও শক্তি দেবে, ইউক্রেনীয়দের জীবন আরও নিরাপত্তা পাবে এবং আমাদের জয় আরও কাছে ত্বরান্বিত করবে, এটিই হলো আসল বিষয়। আমাদের সব অঞ্চল মুক্ত হবে—সবটা।

এছাড়া আরও অস্ত্র পাওয়ার ব্যাপারে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন জেলেনস্কি। তার দাবি, মার্কিনি ও তাদের মিত্রদের পাঠানো অস্ত্র ইউক্রেনকে আরও শক্তিশালী করবে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ