মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বরিশালে শেবাচিম করোনা ওয়ার্ডে আরও ১৬ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৬ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন করোনা পজিটিভ ছিলেন।

মঙ্গলবার (২৭ জুলাই) সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২৫৭ জন রোগী।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার আবারও কিছুটা বেড়েছে।
হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৫৬ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৪৬ জন রোগী। যার মধ্যে ২২ জন করোনায় আক্রান্ত।

বিগত ২৪ ঘণ্টায় ১৬ জন-সহ গত বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত শেবাচিম করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৩৩ জন রোগীর মৃত্যু হয়েছে, যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৮৮ জনের।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ