বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে গ্রামে বাস করেন ১১ কোটি ৬৩ হাজার ৫৯৭ জন ও শহরে বাস করেন ৫ কোটি ৯ হাজার ৭২ জন।
বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিবিএসের প্রতিবেদনে দেখা যায়, দেশে পল্লি এলাকার মোট জনসংখ্যার ৫ কোটি ৫১ লাখ ৬৬ হাজার ৮৪২ জন পুরুষ, নারী ৫ কোটি ৭৮ লাখ ৯০ হাজার ৪৬২ জন এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ৬ হাজার ২৮২ জন। শহর এলাকায় মোট জনগোষ্ঠীর ২ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার ৯৮২ জন পুরুষ, ২ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন নারী এবং তৃতীয় লিঙ্গের মানুষ ৬ হাজার ৩৪৬ জন।










