তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিএনপি অপপ্রচার করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়।
তিনি বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে মৃত্যুপুরীতে নিয়ে গিয়েছিল।
বুধবার (২৭ জুলাই) সকালে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পলক বলেন, দেশবিরোধী পাকিস্তানের এজেন্ট জামায়াত-বিএনপির এজেন্টরা যে অপপ্রচার করছে তা দমন করতে হবে। শেখ হাসিনার উন্নয়নের কথা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন ততক্ষণ পর্যন্ত বাংলার মানুষের চিন্তা নেই। আগামী জাতীয় নির্বাচনে স্বেচ্ছাসেবক লীগকে সোচ্চার হতে হবে।










