মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বিশ্ববিদ্যালয় খুলছে, আটঘাট বেঁধে নামতে হবে : ছাত্রলীগকে ওবায়দুল কাদের

বাংলাদেশ ছাত্রলীগ-এর নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অচিরেই বিশ্ববিদ্যালয় খুলছে। আপনাদের আটঘাট বেঁধে নামতে হবে। অনেক অপশক্তি এবার মাঠে নামবে, চ্যালেঞ্জ করবে। তারা প্রস্তুতি নিচ্ছে, বিশ্ববিদ্যালয়কে ঘিরেই তারা অস্থিতিশীলতা তৈরি করবে। শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার (২৭ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নেই দাবি করে তিনি বলেন, চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ থাকলে আমি সে লাশের ছবি দেখতে চাই। পারলে বিএনপি জাতির সামনে জিয়ার লাশের ছবি পেশ করুক।

তিনি আরও বলেন, করোনাকালে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোসহ অনেক ভালো কাজের সঙ্গে আছে ছাত্রলীগ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ