spot_img
spot_img

৩ কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করল একজন শ্বেতাঙ্গ

আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে বর্ণবাদী বন্দুকধারী শ্বেতাঙ্গের গুলিতে তিনজন কৃষ্ণাঙ্গ নিহত হয়েছেন। ওই তিনজনকে হত্যার পর শ্বেতাঙ্গ হামলাকারী নিজেও মারা গেছেন। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

আমেরিকার সবচেয়ে দক্ষিণ-পূর্বে অবস্থিত এই অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহরের একটি স্টোরে এই ঘটনা ঘটে।

খবরে বলা হয়েছে, ফ্লোরিডার জ্যাকসনভিলে এক বন্দুকধারী বর্ণবাদী বা জাতিগতভাবে উদ্দেশ্যপ্রণোদিত হামলায় তিনজন কৃষ্ণাঙ্গকে হত্যা করেছে এবং তারপর নিজেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে বলে শহরের শেরিফ জানিয়েছেন।

বিবিসি বলেছে, হামলাকারী ওই ব্যক্তিকে শ্বেতাঙ্গ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং তার বয়স ২০ বছরের বেশি। হামলার আগে তিনি ফ্লোরিডার জ্যাকসনভিল শহরের ডলার জেনারেল স্টোরে প্রবেশ করেন এবং গুলিবর্ষণ শুরু করেন। যার ফলে পুলিশের সাথে তার সংঘর্ষ শুরু হয়।

জ্যাকসনভিলের শেরিফ টি কে ওয়াটার্স বলেছেন, বন্দুকধারীর হাতে দুজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছেন। গুলিবর্ষণের সময় হামলাকারী তার শরীরে বর্ম পরিধান করেছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ