আফগানিস্তানে তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়া প্রশাসনের সর্বাত্মক অভিযানের ফলে কমে আসছে মানব পাচারের মতো গুরুতর অপরাধ।
মঙ্গলবার (২৭ আগস্ট) বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে দেশটির স্বররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রতিবেদনে বলা হয়, ইমারাত সরকারের সিদ্ধান্ত অনুসারে অন্যান্য অপরাধের পাশাপাশি মানব পাচারের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রেখেছে আমাদের প্রশাসন। এর ধারাবাহিকতায় গত বছর ২৫০টি অভিযান পরিচালিত হয়। এতে মানবপাচারের সাথে জড়িত ৭৬ জন ব্যক্তি ও গোষ্ঠীকে আটক করতে সমর্থ হয় আমাদের বাহিনী। হামলা-পাল্টা হামলায় নিহত হয় ৩৪ জন অপরাধী।
এছাড়া নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপ, সঠিক সিদ্ধান্ত ও বুদ্ধিদীপ্ত কৌশলের ফলে মানব পাচার অপরাধের হার আরও ৩০ শতাংশ কমে এসেছে বলে উল্লেখ করা হয়।
সূত্র: হুররিয়াত










