বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের বাইকে আগুন দিলেন চালক

রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় রাইড শেয়ারিং অ্যাপস পাঠাওয়ের এক মোটর সাইকেচালক ট্রাফিক পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে নিজেই আগুন দিয়েছেন। ওই চালককে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালের দিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে কথা বলে ভিডিও’র ঘটনার সত্যতা পাওয়া গেছে।

ভিডিওচিত্রে দেখা যায়, ওই মোটরসাইকেল চালক ট্রাফিক সংক্রান্ত কোনও মামলার বিষয় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই প্রতিক্রিয়ার এক পর্যায়ে তিনি নিজের মোটরসাইকেলে পেট্রোল ছড়িয়ে আগুন ধরিয়ে দেন। আশেপাশে থাকা লোকজন মোটরসাইকেলে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলে এতে ওই চালক বাধা দেন। তিনি আরও পেট্রোল ঢেলে দিলে মোটরসাইকেলটিতে দাও দাও করে আগুন জ্বলতে দেখা যায়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ