spot_img
spot_img

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। একই সময়ে নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মাইকেল ওয়াল্টজের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খলিলুর রহমানের সঙ্গে ফিদানের বৈঠকের কথা জানায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তাদের বৈঠক নিয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, নিউইয়র্কের তুর্কি হাউসে আমেরিকার জাতিসংঘবিষয়ক রাষ্ট্রদূত মাইকেল ওয়াল্টজকেও অভ্যর্থনা জানান ফিদান।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ